হবিগঞ্জে গাঁজাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: 5:02 PM, August 11, 2021

হবিগঞ্জে গাঁজাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক

প্রভাতবেলা প্রতিবেদক: হবিগঞ্জ জেলার বাহুবল থানাধীন এলাকা থেকে ২কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে  র‌্যাব-৯ ।

আটককৃত ওই মাদক ব্যবসায়ীর নাম মোঃ হারুন মিয়া (৪৭), সে  হবিগঞ্জ জেলার  বাহুবল থানার সুনরাগাঁও গ্রামের  মৃত আব্দুর রহমানের ছেলে।

গতকাল মঙ্গলবার (১০ আগষ্ট) রাত ১২ টা ৫০ মিনিটের সময়  গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী (সদর ক্যাম্প, সিলেট) এর একটি আভিযানিক দল মেজর মাহফুজুর রহমান এবং এএসপি সোমেন মজুমদার এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ হবিগঞ্জ জেলার বাহুবল থানাধীন ৪নং ইউনিয়ন এর বেড়াখাল গ্রামের মাওলানা অলিউর রহমানের বাড়ির সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। এসময়  ২ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ তাকে ‍আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন; ২০১৮ এর ৩৬(১) এর ১৯(ক) ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত সহ হবিগঞ্জ জেলার বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ