হবিগঞ্জে ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২৩

হবিগঞ্জে ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

প্রভাতবেলা প্রতিবেদক:

হবিগঞ্জের মাধবপুরে ২৬৪ বোতল ফেন্সিডিলসহ মোঃ রাজু মিয়া (২৪) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) ভোররাতে মাধবপুর থানাধীন হরষপুর রেল স্টেশন বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রাজু মিয়া উপজেলার শিবরামপুর গ্রামের মো. চাঁন বাদশা মিয়ার পুত্র।

 

র‌্যাব-৯ সিলেটের সিনিয়র এএসপি ও মিডিয়া অফিসার আফসান আল আলম জানান, গ্রেফতারকৃত রাজু একজন পেশাদার মাদক কারবারি। সে সীমান্ত এলাকা থেকে মাদক এনে পুরো জেলায় ছড়িয়ে দিতো। তাকে ধরতে র‌্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানকালে ২৬৪ বোতল ফেন্সিডিলসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

 

তিনি বলেন, গ্রেফতার অভিযানে নেতৃত্বে দেয় র‌্যাব-৯ সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া কোম্পানীর একটি আভিযানিক দল। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে তাকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এএসপি বলেন, র‌্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ সংবাদ