হবিগঞ্জে বিএনপির ১৪ নেতাকর্মী কারাগারে

প্রকাশিত: 5:18 PM, October 8, 2023

হবিগঞ্জে বিএনপির ১৪ নেতাকর্মী কারাগারে

প্রতিনিধি, হবিগঞ্জ:

হবিগঞ্জে পৃথক তিনটি মামলায় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের ১৪ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।রোববার দুপুরে হবিগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুনুর রশীদ তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

যাদেরকে কারাগারে পাঠানো হয়েছে তারা হলেন- হবিগঞ্জ জেলা বিএনপির সদস্য মহিবুল ইসলাম শাহীন, জেলা যুবদলের সদস্য সচিব পৌর কাউন্সিলর সফিকুর রহমান সিতু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল হক ইমরান, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন, জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম সেলিম, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর টিপু আহমেদ, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হাফিজুল ইসলাম হাফিজ, সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব, হবিগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক মুর্শেদ আলম সাজন, বিএনপি নেতা মাহবুবুল হক হেলাল, কুমেদ আলী, চৌধুরী ফজলে ইমাম সুমন, মনির উদ্দিন পাঠান, জসিম সিকদার।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলজার আহমেদ জানান, গত ১৯ আগস্ট হবিগঞ্জ জেলা বিএনপির পদযাত্রায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় ২১ আগস্ট জি কে গউছকে প্রধান আসামি করে ৭০০ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশ অ্যাসল্ট ও বিস্ফোরক আইনে পৃথক মামলা করে পুলিশ।

আরও পড়ুন  সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

পরদিন ২০ আগস্ট আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে যুবদল ও ছাত্রদল নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান মাহি একটি মামলা করেন।

গত ২৯ আগস্ট মামলাগুলোতে ১৮৩ জন বিএনপির নেতাকর্মী হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় রোববার ১৫০ নেতাকর্মী হবিগঞ্জ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। এ সময় বিচারক ১৪ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ