হেরে গেলেন ডেইজি সারোয়ার

প্রকাশিত: 10:08 PM, February 1, 2020

হেরে গেলেন ডেইজি সারোয়ার

 

প্রভাতবেলা ডেস্ক:

 

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ৩১ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের আলোচিত কাউন্সিলর প্রার্থী ডেইজি সারোয়ার হেরে গেছেন। তিনি এর আগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সংরক্ষিত-১২ নং ওয়ার্ডের (ওয়ার্ড নং ৩১, ৩৩ ও ৩৪) কাউন্সিলর ছিলেন।

 

 

জাতীয় পার্টি সমর্থিত কাউন্সিলর প্রার্থী শফিকুল ইসলাম সেন্টু ৬০৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে তার নিকটতম প্রার্থী ডেইজি সারোয়ার পেয়েছেন ২০৯১ ভোট।

 

শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে উত্তরের রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম এই ফলাফল ঘোষণা করেন।

 

এদিকে, আলোচিত কাউন্সিলর প্রার্থী ডেইজি সারোয়ার শনিবার রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ভোটকেন্দ্রের সামনে শনিবার প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় তার পরিধেয় কামিজও ছিঁড়ে ফেলা হয় বলে জানা গেছে।

 

লাটিম মার্কা নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা এই নারী নির্বাচনী গানের কারণে সকলের দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর থাকাকালীন ফগার মেশিন নিয়ে তার ডেঙ্গু প্রতিরোধের অভিযানও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

আরও পড়ুন  করোনায় আক্রান্ত ছাত্রলীগের সাবেক সভাপতি মাঈনুদ্দিন

 

জানা গেছে, শনিবার সিটি নির্বাচনে বাইতুল ফালাহ কেন্দ্রে ভোট গ্রহণ চলাকালে ডেইজি সারোয়ারের ওপর অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষ। এ সময় টানা হেঁচড়ায় তার জামার অনেকাংশ ছিঁড়ে যায়। কে বা কারা হামলা চালিয়েছে এ বিষয়ে স্পষ্টভাবে জানা যায়নি।

 

প্রসঙ্গত, সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৫নং বুধবারীবাজার ইউপির কুশিয়ারা তীরবর্তী চন্দরপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম ও রাজনৈতিক পরিবারের মেয়ে আলেয়া সারোয়ার ডেইজি। বাবা বিশিষ্ট ব্যবসায়ী মো. মতলিব আলী।

 

চাচা একে এম গউছ সিলেট-৬ আসনের এমপি ছিলেন এবং মামা বাবরুল হোসেন বাবুল ৭১-এ দেশ স্বাধীন হওয়ার পর সিলেট পৌরসভার প্রথম চেয়ারম্যান পরে উপজেলা চেয়ারম্যান ছিলেন। ১৯৯০ সালে তিনি এক সেনা কর্মকর্তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তাঁরা এক মেয়ে ও এক ছেলের জনক। মেয়ে যুক্তরাজ্যে অ্যারো স্পেস নিয়ে এবং ছেলে দার্জিলিংয়ের সেন্ট যোসেফে পড়ছে।

 

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ