সিলেট | |
প্রকাশিত: 5:37 PM, January 27, 2020
সংবাদদাতা,গোয়াইনঘাট:: সিলেটের গোয়াইনঘাটে বিছনাকান্দি পাথর কোয়ারীতে পাথর উত্তোলনে যান্ত্রিক পদ্ধতি ব্যবহার করার বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বিছনাকান্দি কোয়ারী হতে ১৫টি শেলু মেশিন, ৬টি বোমা মেশিনসহ যান্ত্রিক পদ্ধতির ২কোটি টাকার ইকুপম্যান্ট ধ্বংস করা হয়।
সোমবার (২৭ জানুয়ারি) সকাল ১১টায় গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুস সাকিবের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
মো. নাজমুস সাকিব জানান, বিছনাকান্দি পাথর কোয়ারীতে অবৈধভাবে পাথর উত্তোলনের প্রক্রিয়ায় যুক্ত শেলু ও বোমা মেশিন চালানোর অপরাধে এ টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়। অবৈধ যে কোন কর্মকাণ্ড বন্ধে প্রশাসন জিরো টলারেন্স নীতি অব্যাহত রেখেছে।
অভিযান পরিচালনা কালে কোয়ারী এলাকায় পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রভাতবেলা /২৭-জানুয়ারি-২০/ তৌহিদ’জিহান

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি