সিলেটে সাব্বিরের উপর আক্রমণ চালিয়েছে প্রতিপক্ষ গ্রুপ

প্রকাশিত: 11:16 PM, July 24, 2018

প্রভাতবেলা প্রতিবেদকঃ আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে নগরীর ১৬ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী (মিষ্টি কুমড়া প্রতীক) সাব্বির আহমেদ চৌধুরীর উপর আক্রমণ চালিয়েছে প্রতিপক্ষ গ্রুপ। এতে সাব্বির আহমেদ গুরুত্বর  আহত হন।

তার নির্বাচনী কর্মীরাও আহত হয়েছেন এই হামলায়।

 

আহত সাব্বির আহমেদকে স্থানীয় জনসাধারণ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

 

মঙ্গলবার ( ২৪ জুলাই) সাব্বির আহমেদ চৌধুরী  বিকালে ১৬ নং ওয়ার্ড বাসীর সমথর্নে তাঁতিপাড়ায় ( নিজস্ব বাসায়) এক মতবিনিময় সভার আয়োজন করেন।

 

সভা চলাকালীন সময় প্রতিপক্ষ গ্রুপের আব্দুল মুহিত জাবেদ ও একারামুল আজিজ এর নেতৃত্বে তার মত বিনিময় সভাকে বানচাল করার চেষ্টা চালায়।

 

এক পর্যায়ে প্রতিপক্ষ গ্রুপের অতর্কিত হামলায় গুরুত্বর আহত হন সাব্বির।

 

ঘটনা চলাকালীন সময় ভ্রাম্যমান আদালত ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন। তাদের সামনেই এই হামলা চালাবো হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

 

আরও পড়ুন  ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ পেছালো

এদিকে সাব্বির আহমেদ সোশ্যাল মিডিয়া ফেসবুকে দেয়া এক পোষ্টে লিখেছেনঃ

আমি আমার নির্বাচনী কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য অদ্য বিকাল ৪ ঘটিকার সময় ১৬ নং ওয়ার্ড বাসীর সমথর্নে তাঁতিপাড়ায় এক মতবিনিময় সভার আয়োজন করি।এই মতবিনিময় সভা চলাকালীন অবস্থায় আব্দুল মুহিত জাবেদ ও একারামুল আজিজ এর নেতৃত্বে তারা সুষ্ট মত বিনিময় সভাকে বানচাল করার চেষ্টা চালায়। ঘটনা চলাকালীন সময় ভ্রাম্যমান আদালত ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন।

উনারা এবং এলাকার মানুষ প্রত্যক্ষদর্শী। তারা আমাদের উপর যখন উগ্র হয়ে তেড়ে আসে তখন এলাকার লোকজন তাঁতিপাড়ার মেইন গেইট লাগাতে চেয়েছিল,তখন তারা গেইটে লাথি মেরে এলাকার ভেতর ঢুকতে চেষ্টা করে এবং কিছু গুন্ডা প্রকৃিতির লোক লাটিসুটা নিয়ে বাড়ির ভেতরে ডুকতে চেষ্টা করে। এ অবস্থায় চলাকালীন সময় আমি এবং আমার কিছু কর্মী আহত হয়।

ওয়ার্ডবাসীর কাছে আমার প্রশ্ন ক্ষমতার এ কেমন অপব্যবহার?

সর্বশেষ সংবাদ