সিলেট ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৮:৪৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৪
প্রভাতবেলা ডেস্ক: কক্সবাজারের টেকনাফের মীনাবাজার এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামি আনোয়ার ইসলামকে (৪০) গ্রেফতার করেছে র্যাব-১৫। রোববার (২৮ জানুয়ারি) দুপুরে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আনোয়ার ইসলাম টেকনাফ উপজেলার হোয়াইক্যং মীনাবাজার এলাকার নুরুল ইসলামের ছেলে। একটি অস্ত্র মামলায় আনোয়ার সাজাপ্রাপ্ত হয়ে ২২ বছর ধরে পলাতক ছিলেন বলে জানিয়েছেন র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনোয়ার জানিয়েছেন, গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন পরিচয়ে ২২ বছর ধরে আত্মগোপনে ছিলেন তিনি।
ওই র্যাব কর্মকর্তা বলেন, কক্সবাজার সদর থানার অস্ত্র মামলা নং-৮/০২ (জিআর-২৬৭/০২) মামলায় আদালত আনোয়ারকে ১৭ বছরের সাজা দেন। সাজা এড়াতে ২২ বছর ধরে বিভিন্ন পরিচয়ে পলাতক ছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে আনোয়ার টেকনাফের মীনাবাজার এলাকায় আত্মগোপনে রয়েছেন। উক্ত তথ্যের ভিত্তিতে ২৮ জানুয়ারি দুপুরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি