সিলেট | |
প্রকাশিত: 1:35 PM, November 6, 2023
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকালে খাবার খেয়ে নিজের কক্ষে ঘুমিয়ে পড়েন লাকী। রাত নয়টায় খাবারের জন্য পরিবারের লোকজন লাকী ডাকতে তার রুমে গেলে রুমের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। এসময় লাকীকে ডাকাডাকি শুরু করলে দীর্ঘক্ষণ লাকীর কোনো সাড়া না পেয়ে পরিবারের লোকজন দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে কক্ষের ফ্যান টানানোর রডে গলায় ওড়না পেচিয়ে ঝুলন্ত অবস্থায় লাকীকে দেখতে পান।
স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবগত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাকীর ঝুলন্ত লাশ উদ্ধার করে।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ বলেন, লাশের সুরতহাল তৈরি করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেছে। এখন পর্যন্ত আমরা আত্মহত্যার কোনো কারণ জানতে পারিনি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি