সিলেট | |
প্রকাশিত: 12:13 PM, July 20, 2020
প্রভাতবেলা প্রতিবেদক:
রাতভর মুষলধারে বৃষ্টিতে তলিয়েছে রাজধানীর অধিকাংশ সড়ক। তবে মেলেনি বৃষ্টি থামার আভাস। আজ সারা দিন রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে বৃষ্টি ঝরবে।
সোমবার (২০ জুলাই) এক পূর্বাভাসে এ বার্তা দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, রাত থেকেই থেমে থেমে বৃষ্টি হয়েছে। ঢাকায় ১৯ মি. মি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ সারাদিন থেমে থেমে বৃষ্টি হতে পারে।
এদিকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা ও খুলনা বিভাগের দু’এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে এ অধিদপ্তর।
রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া. টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, নোয়াখালী, পটুয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি