আফগানিস্তানে ৮৩ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত

প্রকাশিত: 5:21 PM, January 27, 2020

আফগানিস্তানে ৮৩ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত

বিশ্বভুবন ডেস্ক:: আফগানিস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার দেশটির পশ্চিম এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিরর জানায়, ৮৩জন যাত্রী নিয়ে ওই বিমানটি বিধ্বস্ত হয়েছে।

 

কাবুল প্রদেশের মুখপাত্রের বরাত দিয়ে বিবিসি জানায়, দক্ষিণ পশ্চিম কাবুল প্রদেশের গাজনি জেলার দেহ ইয়াক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রযুক্তিগত কারণে বিমানটি বিধ্বস্ত হয়। পরে বিমানটিতে আগুন ধরে যায়।

 

রুশ সম্প্রচার মাধ্যম আরটির প্রতিবেদনে জানানো হয়েছে, রাজধানী কাবুল থেকে হেরাতের উদ্দেশে রওনা করার জন্য উড্ডয়নের পর দেশটির উত্তরাঞ্চলীয় গজনি প্রদেশের দেহ ইয়ান নামক জেলার একটি পাহাড়ের ওপর বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটির মালিকানা আরিয়ানা আফগান নামক একটি সরকারি বিমান পরিবহন কোম্পানির।

 

ব্রিটিশ দৈনিক ডেইলি মিররের খবরে জানানো হয়েছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর এখনো ঘটনাস্থলের সর্বশেষ অবস্থা জানা যায়নি। কতজন হতাহত হয়েছেন তাও নিশ্চিত হতে পারেনি কোনো সংবাদমাধ্যম কিংবা সরকারি কর্মকর্তারা। তবে সোমবারের ওই বিমান দুর্ঘটনায় অনেকে হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন  ২০০ বছর পর এমন তাণ্ডব দেখল ক্যাপিটাল হিল

 

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, রাষ্ট্রীয় মালিকানাধীন ওই বিমানটি কাবুল থেকে হেরাতের উদ্দেশে উড্ডয়নের পর স্থানীয় সময় দুপুর সোয়া ১টায় রাজধানী থেকে দক্ষিণ-উত্তরের একটি পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়। প্রতিবেদন অনুযায়ী, তালেবান সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সেখানে আগুন জ্বালিয়ে দেয়ার চেষ্টা করছেন।

 

 

প্রভাতবেলা /২৭-জানুয়ারি-২০/ তৌহিদ’জিহান

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ