সিলেট ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১১:৪৫ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০১৮
মাঠে ময়দানে প্রতিবেদকঃ বাংলাদেশের অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দল নেপালকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে।
সোমবার (১৩ আগস্ট) সাফ অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্টের গ্রুপ পর্বের শেষ ম্যাচে থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় নেপালের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশের কিশোরী ফুটবলাররা। দুই দলেরই সেমিফাইনাল আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে পরিণত হয় ম্যাচটি।
ম্যাচের প্রথমার্ধের তহুরা খাতুন দেয়া গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।
বিরতির পর বাংলাদেশ দলের অধিনায়ক মারিয়া মান্ডা ৫১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। এরপর ৬৭ মিনিটে বাংলাদেশের হয়ে তৃতীয় গোলটি করেন সাজেদা খাতুন।
এর আগে সাফ অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচে নেপালের কাছে ৪-০ গোলে হেরে নবাগত পাকিস্তান বিদায় নিলে শেষ চারে জায়গা করে নেয় তহুরারা।
তাই মঙ্গলবারের ম্যাচটিভয়ে উঠে গ্রুপ সেরা হওয়ার লড়াই। আর তাতে ৩-০ গোলের জয়ে গ্রুপের শীর্ষ দল হিসেবে সেমির লড়াইয়ে নামবে বাংলাদেশ।
বাংলাদেশের মেয়েরা নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ১৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল ।
এদিকে ‘এ’ গ্রুপে টানা দুই হারে গ্রুপ পর্ব থেকে শ্রীলঙ্কা ছিটকে যাওয়ায় ভুটানের সঙ্গে সেরা চারে উঠেছে ভারত।
১৬ আগস্ট সেমিফাইনালের লড়াইয়ে স্বাগতিক ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। একই দিন অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও নেপাল।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি