সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা হয়েছে কোনো একজনের নির্দেশে। আবু বকর ও নাহিদ স্থানীয় ইবনে মাসুদ মাদ্রাসার ছাত্র। এ বিষয়ে বিস্তারিত তথ্য তদন্তের পরই জানা যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন, ‘স্থানীয় ইবনে মাসউদ নামের একটি মাদ্রাসা থেকে দুই ছাত্র রাতে বেরিয়ে এসে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙেছে। তাদের একজনের নাম আবু বকর। অন্যজন হচ্ছে নাহিদ। এছাড়াও আলামিন ও ইউসুফ নামে দু’জনকে গ্রেফতার করা হয়েছে।’
রবিবার (৬ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনের এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, দেশে কোন অরাজকতা সৃষ্টি করতে দেয়া হবে না। উস্কানীদাতা চিহ্নিত। তবে ঘটনাটি হেফাজতের নেতাদদের উস্কানিততে হয়েছে কিনা, তদন্তের পর জানা যাবে। এ ঘটনায় যেই দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি