সিলেট | |
প্রকাশিত: 1:33 PM, May 12, 2020
প্রভাতবেলা ডেস্ক:
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামীর নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ৯টায় নরসিংদীর শিবপুর উপজেলার মুনসেফেরচর (ইটাখোলা) নিজ বাড়ির ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সামজিক দূরত্ব বজায় রেখে স্বল্প সংখ্যক মুসল্লির উপস্থিতিতে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজা নামাজে উপস্থিত ছিলেন শিবপুরের এমপি জহিরুল হক ভূঞা মোহন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশীদ খান, ইসলামী ঐক্যজোটের নরসিংদী জেলা শাখার সভাপতি মাওলানা মজিবুর রহমান, সাধারণ সম্পাদক এইচ এম হারিছুল হক, উপদেষ্টা মাওলানা আব্দুল কাউয়ুম ও তার ছেলে ওবায়দুল হক।
উল্লেখ্য, সোমবার (১১ মে) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে মাওলানা নেজামীর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি দুই ছেলে দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি