সিলেট | |
প্রকাশিত: 9:17 PM, March 15, 2020
বিশ্বভূবন ডেস্ক:
প্রাণঘাতী করোনা ভাইরাসের বিস্তার রোধে মুসলমানদের প্রথম কিবলা পবিত্র আল-আকসা মসজিদ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
রবিবার (১৫ মার্চ) জেরুজালেমের ওয়াকফ কমিটি এ সিদ্ধান্ত গ্রহণ করে।
করোনা ভাইরাস প্রতিরোধে সাবধানতার অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ওয়াকফ কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে ডেইলি সাবাহ। তবে মসজিদের বাইরের অংশ ইবাদতের জন্য উন্মুক্ত থাকবে।
মসজিদের পরিচালক ওমর কিসওয়ানি বলেন, ইসলামিক ওয়াকফ কমিটি করোনা ভাইরাস বিস্তার রোধে সুরক্ষামূলক ব্যবস্থা হিসেবে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আল আকসা মসজিদের অভ্যন্তরে নামাজের স্থানগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে মসজিদ প্রাঙ্গণে নামাজ আদায় করা যাবে বলে ওয়াকফ কমিটি থেকে জানানো হয়।
ফিলিস্তিনের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নাগরিকদের ঘরে বসে প্রার্থনার আহ্বান জানিয়েছে। এক বিবৃতিতে ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, জনগণের মধ্যে যোগাযোগ কমানো এবং যতটা সম্ভব জনসমাগম কমিয়ে আনার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুপারিশের আলোকে আমরা ফিলিস্তিনের জনগণকে ঘরে বসে প্রার্থনা করার আহ্বান জানাচ্ছি।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি