ইইউর পার্লামেন্টে ব্রেক্সিট অনুমোদন

প্রকাশিত: 1:41 PM, January 30, 2020

ইইউর পার্লামেন্টে ব্রেক্সিট অনুমোদন

 

বিশ্বভূবন ডেস্ক:

 

অবশেষে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার (ব্রেক্সিট) শর্তগুলো ইইউর পার্লামেন্টে অনুমোদন পেয়েছে। এর মাধ্যমে ইইউ থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার সব বাধা দূর হলো। খবর ‘বিবিসি’।

 

 

বুধবার (২৯ জানুয়ারি) স্থানীয় সময় বিকালে ইইউর পার্লামেন্টে ব্রেক্সিটের ওপর ভোটাভুটি অনুষ্ঠিত হয়। এতে পার্লামেন্টের ৭৫১ প্রতিনিধির মধ্যে ৬২১ জন ব্রেক্সিটের পক্ষে ভোট দিয়েছেন। আর বিপক্ষে ভোট দিয়েছেন ৪৯ জন। পার্লামেন্টের অন্য সদস্যরা ভোটদানে বিরত ছিলেন।

 

 

পার্লামেন্ট সদস্যদের ভোটে ব্রেক্সিট অনুমোদন পাওয়ায় শুক্রবার (৩১ জানুয়ারি) ইইউ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেবে যুক্তরাজ্য।

 

 

এ দিকে ভোটের পর ইইউর ব্রিটিশ রাষ্ট্রদূত টিম বারাউ বলেছেন, ইতোমধ্যে ইইউর শীর্ষ নেতারা ব্রেক্সিট সংক্রান্ত অনুমোদনপত্রে স্বাক্ষর করেছেন। সেটি লন্ডনে বরিস জনসনের দপ্তরে স্বাক্ষরের জন্য পাঠানোও হয়েছে।

 

 

এ দিকে ইউরোপীয়ান পার্লামেন্টের প্রেসিডেন্ট ডেভিড স্যাসুলি বলেছেন, ব্রেক্সিটের ফলে অনেক সংসদ সদস্য হতাশ হয়েছেন।

আরও পড়ুন  সুদানে বিমান বিধ্বস্তে নিহত ১০

 

 

তিনি আরও জানিয়েছেন, যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়েছে। তবুও দেশটি সবসময় ইউরোপের অংশ হয়ে থাকবে।

 

 

অবশ্য বুধবারের ইউরোপীয় পার্লামেন্টের অধিবেশন ও ভোটাভুটির ব্যাপারটি ছিল কেবলই আনুষ্ঠানিকতা। কেননা গত সপ্তাহেই এর সংসদীয় কমিটির বৈঠকে কোনো দ্বিধা ছাড়াই যুক্তরাজ্যের ইইউ থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তাব অনুমোদন পেয়েছে।

 

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ