সিলেট | |
প্রকাশিত: 1:48 PM, June 6, 2020
বিশ্বভূবন ডেস্ক:
ভারত প্রাণঘাতী করোনা ভাইরাসের আঁতুড়ঘর চীনকে টপকে গেছে অনেক আগেই। এবার সংক্রমণের বিচারে ইতালিকে টপকে ৬ নম্বরে উঠে এলো দেশটি।
ইতিমধ্যে ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩৫ হাজারে পৌঁছেছে। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৬ হাজার ৬৪১ জনের।
যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয় সব দেশের করোনা আক্রান্তের পরিসংখ্যান নিয়ে এ তথ্য প্রকাশ করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি শনিবার জানিয়েছে, মাত্র এক সপ্তাহ আগেই ভারত চীনকে টপকে ৯ নম্বরে ছিল, আর এই কদিনেই দেশ পৌঁছে গেছে ৬ নম্বরে।
ধারণা করা হচ্ছে, পরিযায়ী শ্রমিকদের বিশেষ ট্রেনে করে ভিন রাজ্য থেকে তাদের গন্তব্যে পৌঁছানো শুরু করতেই লাফিয়ে লাফিয়ে সংক্রমণ বাড়তে শুরু করে।
শুক্রবার সকালের পরিসংখ্যানে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ লাখ ২৬ হাজার 0৭৭০ জন। মারা গেছে মোট ৬ হাজার ৩৪৮ জন।
কিন্তু মধ্যরাতেই দেখা যায়, এক লাফে অনেকখানি বেড়ে গেছে আক্রান্তের সংখ্যা। দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা এখন ২ লাখ ৩৫ হাজার ৭৬৯ এ পৌঁছে গেছে; যেখানে ইতালিতে এখন ওই রোগে আক্রান্ত ২ লাখ ৩৪ হাজার ৫৩১ জন। এর মধ্যে আবার মারা গেছেন ৬ হাজার ৬৪১ জন করোনা রোগী।
ফলে মৃত্যুর হারে ভারত এখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ দেশ হিসাবে বিশ্ব তালিকায় ১২তম স্থানে রয়েছে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি