সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২৪
তানজীল শাহরিয়ার
মাহা ১ম বিভাগ ক্রিকেট লীগ ২০২৩-২৪’র ৩৪তম ম্যাচে ইয়ুথ সেন্টারকে ৩ উইকেটে হারিয়েছে বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্র। টসে জয়লাভ করে বীর বিক্রম ইয়ুথ সেন্টারকে ব্যাট করার আমন্ত্রণ জানায়।
ইনিংসের সূচনাটা সন্তোষজনক হলেও ইয়ুথ সেন্টারের ব্যাটাররা সেটাকে কাজে লাগাতে পারেননি। ৩ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছিলো তারা। তবে ৯১ রানের মাথায় ৭ উইকেট খুইয়ে বসে ইয়ুথ সেন্টার। সেখান থেকে আর লড়াই করার মত কোনো পূঁজি সংগ্রহ করতে পারেনি তরুণদের নিয়া গড়া ব্যাটিং লাইন আপ।
৩৯.৪ অভারেই সব উইকেট হারায় ইয়ুথ সেন্টার। সাকল্যে ১৪৩ রান সংগ্রহ করে তারা।
শাকিল ৩১, ফাহাদ ৩০, রায়হান ১২, লিমন ১১, আজুয়াদ এবং সালমান ১০ রান করেছেন।
বীর বিক্রমের লেগ স্পিনার অমিত ৩২ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন। সাব্বির এবং নওরোজ ২টি করে, শফি, মিনহাজ এবং সুমন ১টি করে উইকেট লাভ করেন।
ইনিংসের ৭ম বলেই মিনহাজকে হারায় বীর বিক্রম। তবে, ইমরান এবং মাসুম শুরুর এই ধাক্কা সামলে বীর বিক্রমের ইনিংসের হাল ধরেন শক্তভাবে। ২য় উইকেটে ৮.১ অভারে ৫২ রান যোগ করেন দুই ব্যাটার। ৬২ রানে ২য় উইকেট হারিয়ে খানিকটা বেপথু হয়ে যায় বীর বিক্রম।
অপেনার ইমরানের বিদায়ের পর নওরোজ, শফি, অধিনায়ক সুমন দ্রুতই সাজঘরে ফেরেন। ৮৪ রানে ৫ উইকেট তুলে নিয়ে বীর বিক্রমকে চাপে ফেলে দেয় ইয়ুথ সেন্টারের বোলাররা। ৬ষ্ঠ উইকেটে মাসুম এবং ইমন ৪৪ রান তুলে দলকে জয়ের বন্দরের দিকে অনেকখানি এগিয়ে দেন দলকে।
১২৮ রানে এই জুটি বিচ্ছিন্ন হলেও ইমন লোয়ার অর্ডারের ব্যাটারদের নিয়ে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন।
২৯.৫ অভারে ৭ উইকেট হারিয়ে ১৪৭ রান তুলে ম্যাচ জয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বীর বিক্রম।
মাসুম ৪৮, ইমরান ৩০, ইমন ১৯(অপরাজিত), নওরোজ ১৪ রান করেন।
ফাহাদ ৪০ রান দিয়ে ৩টি উইকেট লাভ করেন। রাজন এবং সালমান ২টি করে উইকেট লাভ করেন।
ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বীর বিক্রমের মাসুম।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি