ইরাকে মার্কিন ঘাটিতে রকেট হামলা

প্রকাশিত: 1:48 PM, August 16, 2020

ইরাকে মার্কিন ঘাটিতে রকেট হামলা

বিশ্বভূবন ডেস্ক:

ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে তাজি নামক মার্কিন নেতৃত্বাধীন জোটের সামরিক ঘাটিতে দুটি কাতিউশা রকেট দিয়ে হামলা চালানো হয়েছে।

শনিবারের এই হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে মার্কিন নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে বলা হয়েছে।

এ নিয়ে মার্কিন নেতৃত্বাধীন জোটের মুখপাত্র কর্নেল মাইলস বি ক্যাগিনস একটি টুইট বার্তায় বলেন, শনিবার রাত ৯টা ১৫ মিনিটের দিকে দুটি ছোট রকেট হামলা চালানো হয় তাজি ঘাটির কাছে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ