সিলেট | |
প্রকাশিত: 2:18 PM, November 2, 2023
জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি অবিলম্বে ইসরাইল থেকে জর্ডানের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন। ‘ইসরাইলের যুদ্ধে গাজায় নিরপরাধ মানুষের প্রাণ যাচ্ছে’ বলে বিবৃতিতে নিন্দা জানানো হয়েছে।
জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তাদের দূত তখনই ইসরাইলে ফিরে যাবে, যখন ইসরাইল অবরুদ্ধ গাজা ভূখণ্ডে যুদ্ধ বন্ধ করবে। একই সঙ্গে ইসরাইলকে তাদের রাষ্ট্রদূত ফিরিয়ে নিতে বলা হয়েছে।
পূর্ব জেরুজালেম থেকে আলজাজিরার প্রতিনিধি অ্যালান ফিশার বলেছেন, এ পদক্ষেপ ‘কূটনৈতিকভাবে বেশ তাৎপর্যপূর্ণ’। তবে এটি গাজার পরিস্থিতির পরিবর্তন ঘটাবে না।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি