সিলেট | |
প্রকাশিত: 7:07 PM, January 29, 2020
বিশ্বভূবন ডেস্ক:
বিতর্কিত নাগরিকত্ব আইন ও নাগরিকপঞ্জির বিরুদ্ধে বেশ কিছুদিন ধরে ভারতে উত্তেজনা চলছে। মাঝেমধ্যেই প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে উঠছে দেশটির বিভিন্ন অংশের বাসিন্দারা। বুধবার মুর্শিদাবাদের জনগণ নাগরিকত্ব আইন ও নাগরিকপঞ্জির বিরুদ্ধে রাস্তায় নেমে আসে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, বুধবার সকালে মুর্শিদাবাদের জলঙ্গি এলাকায় সংশোধিত নাগরিকত্ব আইন ও নাগরিকপঞ্জির বিরোধিতায় রাস্তা অবরোধ করেন সেখানকার বাসিন্দারা। এতে সংঘর্ষ শুরু হয়। অভিযোগ উঠেছে, সংঘর্ষের সময় হাতবোমা ছোড়া হয়। তখন কেউ একজন গুলিও চালায়। এতে ঘটনাস্থলে নিহত হন ২ জন।
কয়েকটি সূত্র বলছে, সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে পথ অবরোধ করতে আসা পক্ষকে বাধা দেয় আরেক পক্ষ। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে কেউ একজন গুলি চালায়। এতে ঘটনাস্থলে ২ জন নিহত হন। এছাড়া আহতও হয়েছেন বেশ কয়েকজন। তবে কে বা কারা গুলি চালিয়েছে তা এখনো জানা যায়নি।
সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। নিহতদের দেহ এরই মধ্যে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ওই এলাকায় যেন নতুন করে কোনো অশান্তি তৈরি না হয় সেজন্য মোতায়েন করা হয়েছে অনেক পুলিশ।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি