উপশহরে স্বাধীনতা কাপে চ্যাম্পিয়ন ‘এ ব্লক স্পোটিং ক্লাব’

প্রকাশিত: 2:35 PM, March 27, 2017

আহমদ মাফায়েত অপু: উপশহর স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা দিবস কাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে এ ব্লক স্পোটিং ক্লাব।ফাইনাল খেলায় মেজর লীগার কে ১০ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে এ ব্লক। উপশরের স্প্রীং টাওয়ার সংলগ্ন মাঠে ফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৪ উইকেটে হারিয়ে ১০৫ সংগ্রহ করে মেজর লীগার।১০৬ রানের জবাবে ব্যাটিং করতে নেমে ফাহমীদের (৫৫) ও নাহিদের (৩৬) রানের ঝড় ব্যাটিং কোন উইকেট না হারিয়ে সহজে নির্ধারিত লক্ষ্যে পৌছে যায় এ ব্লক স্পোটিং ক্লাব। ফাইনাল খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ফাহমীদ। ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরন করেন সিলেট সিটি কর্পোরেশন ২২ নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মিসবাহ উদ্দিন।এছাড়াও আরো উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা কামাল উদ্দিন,উপশহর স্পোটিং ক্লাবের আহবায়ক দেলোয়ার হোসেন জাহাঙ্গীর, ব্যবসায়ী জাফর আহমদ প্রমুখ। দিনব্যাপী উক্ত টুর্নামেন্টে ৭ টি দল অংশগ্রহন করে।।

সর্বশেষ সংবাদ