সিলেট | |
প্রকাশিত: 5:31 PM, August 18, 2023
মাঠে ময়দানে ডেস্ক:
গত মৌসুমে প্যারিস সেইন্ট জার্মেইর হয়ে খেলা এ ফরোয়ার্ড আছেন উয়েফার বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায়। ২০২২-২৩ মৌসুমের সেরা ফুটবলারের যে সংক্ষিপ্ত তালিকা গতকাল প্রকাশ করেছে উয়েফা, তাতে মেসির সঙ্গে আছেন ম্যানচেস্টার সিটির দুই তারকা বেলজিয়ামের কেভিন ডি ব্রুইন ও নরওয়ের আর্লিং হালান্ড।
গত মৌসুমে মেসির দল পিএসজি লিগ ওয়ান জিতলেও চ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয় রাউন্ড থেকেই বাদ পড়ে। যদিও ৭ ম্যাচে ৪ গোল ও ৪ অ্যাসিস্ট করে ছন্দেই ছিলেন এই তারকা। তবে মেসি মূলত সেরার লড়াইয়ে জায়গা করে নিয়েছেন বিশ্বকাপ পারফরম্যান্সের জন্য। উয়েফা এক বিবৃতিতে বিষয়টি স্বীকারও করে নিয়েছে।
উয়েফার সেরা তিনে থাকাটা হালান্ডের জন্য অনেকটা অনুমিতই ছিল। কারণ, বুরুশিয়া ডর্টমুন্ড থেকে সিটিতে এসে প্রথম মৌসুমেই করেছেন ৫২ গোল। এর মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে ১২টি ও প্রিমিয়ার লিগে ৩৬টি। হালান্ডের এই বিধ্বংসী পারফরম্যান্সের অবদান অনেকটাই ডি ব্রুইনার। চ্যাম্পিয়ন্স লিগ ও প্রিমিয়ার লিগে ৯ গোলের পাশাপাশি ২৩টি অ্যাসিস্ট এই বেলজিয়ানের।
বর্ষসেরার দৌড়ে থাকা চতুর্থ খেলোয়াড় ইলকায় গুনদোয়ান, পঞ্চম রদ্রি। তালিকার ছয় নম্বরে আছেন ফ্রান্স ও পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পে। এর পরের জায়গাগুলোতে লুকা মডরিচ, মার্সেলো ব্রোজোভিচ, ডেকলান রাই এবং অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।
বর্ষসেরা কোচের দৌড়ে সেরা তিনে আছেন ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা, ইন্টার মিলানের সিমন ইনজাগি এবং নাপোলির লুসিয়ানো স্পালেত্তি। ৩১ আগস্ট মোনাকোর গ্রিমালদির ফোরামে পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি