একাত্তরের কথা’র বিরুদ্ধে মামলা,অনলাইন প্রেসক্লাবের নিন্দা

প্রকাশিত: 1:49 PM, November 3, 2022

 একাত্তরের কথা’র বিরুদ্ধে মামলা,অনলাইন প্রেসক্লাবের নিন্দা

 একাত্তরের কথা’র বিরুদ্ধে মামলা,অনলাইন প্রেসক্লাবের নিন্দা।

সিলেট থেকে প্রকাশিত দৈনিক একাত্তরের কথা’র প্রকাশক নজরুল ইসলাম বাবুল, উপসম্পাদক মঈন উদ্দিন, বার্তা সম্পাদক সাঈদ চৌধুরী টিপু ও স্টাফ ফটোজার্নালিস্ট মিঠু দাস জয়ের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে সিলেটের সাইবার ট্রাইব্যুনালে মামলা করায় সিলেট অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (০৩ নভেম্বর) এক বিবৃতিতে ক্লাবের সভাপতি মুহিত চৌধুরী , সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ -দৈনিক একাত্তরের কথা পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়ের করায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, স্বাধীন মতপ্রকাশের পথ রুদ্ধ করার এটি একটি অপতৎপরতা। এ ধরণের মামলা মোকদমা করে সাংবাদিকদের আটকানো যাবে না। দেশ এবং সমাজের স্বার্থে অন্যায়-অবিচার-অনিয়মের কথা সাংবাদিকদের কলমে বেরিয়ে আসবেই এটা কেউ বন্ধ করতে পারবে না।

সর্বশেষ সংবাদ