এক দফা দাবিতে ১৫ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

প্রকাশিত: 4:01 PM, September 18, 2023

এক দফা দাবিতে ১৫ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

প্রভাতবেলা ডেস্ক:

সরকার পতনের এক দফা দাবিতে রোডমার্চ-সমাবেশসহ ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলটি ১৯ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করবে।

 

সোমবার ( ১৮ সেপ্টেম্বর ) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ থাকায় এ কর্মসূচি ঘোষণা করেন তিনি।

 

বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, ১৯ সেপ্টেম্বর ঢাকা জেলার জিনজিরা, কেরানীগঞ্জ ও গাজীপুরের টঙ্গীতে সমাবেশ করবে বিএনপি। ২১ সেপ্টেম্বর কিশোরগঞ্জের ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেটে রোডমার্চ । ২২ সেপ্টেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বাদ জুম্মা সারা দেশের জেলা, মহানগর, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে দোয়া অনুষ্ঠিত হবে।

 

২৩ সেপ্টেম্বর বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর ও পটুয়াখালীতে রোডমার্চ হবে। ২৫ সেপ্টেম্বর ঢাকার নয়াবাজার ও আমিনবাজারে সমাবেশ হবে।

 

আরও পড়ুন  এসএমপি’র ৬ থানায় নতুন ওসি

২৬ সেপ্টেম্বর খুলনা বিভাগে অনুষ্ঠিত হবে রোডমার্চ। ২৭ সেপ্টেম্বর গাবতলী ও নারায়ণগঞ্জের ফতুল্লায় সমাবেশ অনুষ্ঠিত হবে। পরদিন ২৮ সেপ্টেম্বর ঢাকায় নারী সমাবেশ, ২৯ সেপ্টেম্বর ঢাকায় পেশাজীবী কনভেনশন অনুষ্ঠিত হবে। ১ অক্টোবর ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জে রোডমার্চ হবে। ২ অক্টোবর ঢাকায় কৃষক সমাবেশ হবে।
৩ অক্টোবর এই দফার শেষ কর্মসূচি হবে। সেদিন কুমিল্লা, ফেনী, মিরেরসরাই হয়ে চট্টগ্রামে রোডমার্চ অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচিতে বিএনপি মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা নেতৃত্ব দেবেন বলে জানানো হয়।

 

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ