সিলেট | |
প্রকাশিত: 3:03 PM, May 11, 2020
প্রভাতবেলা প্রতিবেদক:
সোমবার (১১ মে) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।
অতিরিক্ত মহা-পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ২০৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১ হাজার ৩৪ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৬৯১ জন। গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ২৩৯ জনের মৃত্যু হয়েছে।
অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ২৫২ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২ হাজার ৯০২ জন।
এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৪০ লাখ ১ হাজার ৪৮২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২ লাখ ৮২ হাজার ৭০০ জন। বিপরীতে সেরে উঠেছেন ১৪ লাখ ৯৯ হাজার ৮০৩ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৩৯ জনের। মোট আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৬৯১ জন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি