এমসি কলেজে সংঘবদ্ধ ধর্ষণ : ৪ জনের ছাত্রত্ব বাতিল

প্রকাশিত: 12:30 PM, October 13, 2020

এমসি কলেজে সংঘবদ্ধ ধর্ষণ : ৪ জনের ছাত্রত্ব বাতিল

প্রভাতবেলা প্রতিবেদক:

সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধুকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত চার আসামির ছাত্রত্ব এবং সার্টিফিকেট বাতিল করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। পাশাপাশি তাদের স্থায়ীভাবে এমসি কলেজ থেকে বহিষ্কারও করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন এমসি কলেজের অধ্যক্ষ মো. সালেহ আহমদ।

বহিস্কৃতরা হলেন, সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান রনি, মাহফুজুর রহমান মাসুম ও রবিউল হাসান।

জানা গেছে, এমসি কলেজের অধ্যক্ষের লিখিত দরখাস্তের প্রেক্ষিতে সোমবার ওই চার জনের ছাত্রত্ব এবং সার্টিফিকেট বাতিল করা হয়। চারজনই এমসি কলেজের ছাত্র ছিলেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭ টার দিকে সিলেট এমসি কলেজের হোস্টেলে এক তরুণীকে গণধর্ষণ করেছে মহানগর ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। অভিযুক্ত এসব কর্মীরা সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক রণজিৎ সরকারের অনুসারী বলে জানা গেছে।

আরও পড়ুন  সিলেটের জৈন্তাপুর থেকে পর্ণোগ্রাফি মামলায় মহিলা আটক

সর্বশেষ সংবাদ