সিলেট | |
প্রকাশিত: 2:04 PM, July 29, 2018
সুয়েবুর রহমানঃ আমি এলাকাবাসীর (ওয়ার্ডে) সেবক হিসাবে কাজ করেছি। আমি নিজেকে কাউন্সিলর হয়েও নিজেকে কাউন্সিলার মনে করিনি। এলাকবাসীর বন্ধু ও সেবক হিসাবে নিয়োজিত ছিলাম বলেছেন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন (সিসিক) ১৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী এবি এম জিল্লুর রহমান উজ্জ্বল (মিষ্টি কুমড়া প্রতীক)।
শনিবার (২৮ জুলাই) প্রভাতবেলা প্রতিবেদকের সঙ্গে আলাপচারিতায় এবি এম জিল্লুর রহমান উজ্জ্বল বলেন, ‘আমি কথায় নয় কাজে বিশ্বাসী, তাই বিগত দু’দুবার এলাকাবাসীর মুল্যবান ভোটে নির্বাচিত হয়েছি’। তাদের প্রতি আস্থা আছে। বিশ্বাস আছে। তারা আমাকে নিরাশ করবেন না’।
এদিকে আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে ১৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী এবি এম জিল্লুর রহমান উজ্জ্বলের (মিষ্টি কুমড়া প্রতিক) হ্যাট্রিক জয় নিয়ে আতংকে রয়েছেন তার প্রতিদ্ধন্ধী পাঁচ কাউন্সিলর পদপ্রার্থীরা।
১৮নং ওয়ার্ডের গত দশ বছরের নির্বাচিত কাউন্সিলর এবি এম জিল্লুর রহমান উজ্জ্বল।
তিনি যেমন উচ্চ শিক্ষিত তেমন কর্মঠ। ওয়ার্ডের সাধারণ ভোটারদের মাঝে উজ্জ্বল বেশ জনপ্রিয়। বিগত সময়ে এলাকার ব্যাপক উন্নয়ন ও সংস্কার কাজ করায় সাধারণ ভোটাররা তার প্রতি আস্থা রাখছেন। তার এই ব্যাপক জনসমর্থনে ১৮নং ওয়ার্ডের অপর কাউন্সিলর পদপ্রার্থীরা রয়েছেন আতঙ্কে।
১৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আছেন- মোঃ সাজুওয়ান আহমেদ,নাজমুল ইসলান এহিয়া,সালমান চৌধুরী সাম্মী,সাজেদ আহমেদ চৌধুরী ও সামছুর রহমান কামাল।
ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ৬জনের মধ্যে ১জন উচ্চ শিক্ষিত। তাদের মধ্যে চার জন স্ব-শিক্ষিত,একজন এইচ এসসি পাশ এবং এবি এম কাউন্সিলর এম কম ডিগ্রিধারী।
কাউন্সিলর প্রার্থী এবি এম জিল্লুর রহমান উজ্জ্বল বলেন, বিগত দশ বছরে ১৮নং ওয়ার্ডের ব্যাপক উন্নয়ন হয়েছে। প্রায় ১০কোটি টাকার কাজ সম্পন্ন হলেও কিছু কাজ অসমাপ্ত রয়েছে। আমি অসামাপ্ত কাজ সম্পন্ন করার জন্য এলাকাবাসীর দোয়া ও ভালোবাসা নিয়ে আমি তৃতীয়বারের মত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি’।
জিল্লুর রহমান উজ্জ্বল আরো বলেন, ‘বিগত দশ বছর আমি আপনাদের সুখেদুঃখে পাশে ছিলাম ভবিষ্যৎ ও থাকবো। নির্বাচন নাগরিকের মৌলিক অধিকার তাই অধিকারের প্রতি শ্রদ্ধা রেখে কাজ করা আমদের সকলের দায়িত্ব’।
এবি এম জিল্লুর রহমান উজ্জ্বল মিষ্টি কুমড়া প্রতীকে ভোট চেয়ে তিনি বলেন, ‘ পূর্বে যেমন ১৮নং ওয়ার্ডের জনগনের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবেন। রাস্তা ঘাটের উন্নয়নের পাশে প্রতিটি এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হবে। ৩০ জুলাই সিসিক নির্বাচনে বিজয়ী হলে প্রতিটি এলাকার মুরব্বিয়ানাদের সহযোগিতা নিয়ে ওয়ার্ডকে মডেল ও আদর্শ ওয়ার্ড গড়ে তোলাই আমার অঙ্গীকার’।
সিসিক নির্বাচনের আনুষ্ঠানিকতা শেষ সময়ে গড়িয়েছে। বন্ধ প্রচার-প্রচারণা। এখন চলছে শেষ সময়ের চূড়ান্ত প্রস্তুতি।
শেষ পর্যন্ত কি হয়। জনস্রোত কোন প্রতীকে (মার্কায়) রায় দেবে সেটা জানা যাবে ৩০ জুলাই ভোটের ফলাফলের পর।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি