সিলেট ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:০৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৩
মাঠে ময়দানে ডেস্ক:
আর এ বিশাল জয়ের পর কাগজে কলমে অন্তত সুপার ফোর নিশ্চিত করেই ফেলেছে সাকিব আল হাসান বাহিনী। এবার চোখ রাখা যাক সমীকরণে।
বাংলাদেশের আগের ম্যাচে হেরে যাওয়ায় নেট রানরেট ছিল ঋণাত্মকের ঘরে। শূন্যের নিচে—মাইনাস দশমিক ৯৫১। এমন অবস্থায় দরকার ছিল বড় ব্যবধানের জয়। বাংলাদেশ সেটা পেয়েছে। জয়ের পর নেট রানরেট এখন দশমিক ৩৭৩।
এশিয়া কাপে গ্রুপ ‘বি’তে তলানিতে আছে আফগানিস্তান। বাংলাদেশকে ছিটকে দিতে হলে পরের ম্যাচ শেষে আফগানিস্তানের রানরেট হতে হবে +০.৩৭৪। তাদের নেট রান রেট এখন -১.৭৮০। তার মানে পরের ম্যাচে তাদের নেট রান রেট নিয়ে যেতে হবে ১.৭৮০+.৩৭৪= ২.১৫৪।
তবে বিপত্তি অন্য জায়গায়। এতবড় ব্যবধানে হারলে আবার শ্রীলংকার নেট রান রেট নেমে যাবে ঋণাত্মকের ঘরে (+০.৯৫১-২.১৫৪= -১.২০৩)। সেক্ষেত্র বাদ পড়বে শ্রীলংকা। অন্যদিকে শ্রীলংকা যেকোনো ব্যবধানে জয় পেলে বিদায় নিশ্চিত হচ্ছে আফগানদের।
এর অর্থ, ‘বি’ গ্রুপের শেষ ম্যাচের ফলাফল যাইই হোক না কেন, তৃতীয় হয়ে গ্রুপপর্ব শেষ করতে হচ্ছেনা টাইগারদের। তাই এখন নিশ্চিতভাবেই বলা চলে, এশিয়া কাপ-২০২৩ এর আসরে সুপার ফোর নিশ্চিত করেছেন টাইগাররা।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি