এশিয়া কাপ : টসে জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

প্রকাশিত: 3:15 PM, August 30, 2023

এশিয়া কাপ : টসে জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

মাঠে ময়দানে ডেস্ক:

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি নেপাল। যেখানে ফেবারিট হিসেবে লড়াইয়ের জন্য প্রস্তুত বাবর-রিজওয়ানরা। আর মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নিজেদের সেরাটা উজার করে দিতে চান নেপাল অধিনায়ক রোহিত পৌডেল।

 

বুধবার মুলতান ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে নেপাল। ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায়। খেলাটি দেখা যাবে স্টার স্পোর্টস, গাজী টিভি ও টি স্পোর্টসে।

এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

সর্বশেষ সংবাদ