সিলেট | |
প্রকাশিত: 7:11 PM, January 6, 2021
প্রভাতবেলা প্রতিবেদক:
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) আওতাধীন ছয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) অন্যত্র বদলি করা হয়েছে। অপরদিকে এসব থানায় নতুন ওসি হিসেবে আরও ছয়জনকে দায়িত্ব প্রদান করা হয়।
ওসিদের বদলি ও নতুন ওসিদের পদায়নের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বি এম আশরাফ উল্যাহ তাহের।
বি এম আশরাফ উল্যাহ তাহের জানান, পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে এসএমপির ছয়টি থানার ওসিদের গেল সপ্তাহে অন্যত্র বদলি করা হয়। নতুন যে ছয়জন ছয় থানায় ওসির দায়িত্ব পেয়েছেন, তারা প্রথমে পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে এসএমপিতে যোগদান করেন। এরপর তাদেরকে ছয় থানায় পদায়ন করা হয়।
প্রসঙ্গত, সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানায় মোহাম্মদ সেলিম মিঞা, দক্ষিণ সুরমায় আক্তার হোসেন, শাহপরানে আব্দুল কাইয়ুম, জালালাবাদে অকিল উদ্দিন আহমদ, বিমানবন্দরে শাহাদাত হোসেন এবং মোগলাবাজার থানায় সাহাবুল ইসলাম ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে ছিলেন।
দায়িত্বপ্রাপ্ত নতুন ছয় ওসি হলেন- কোতোয়ালী থানায় এস এম আবু ফরহাদ, দক্ষিণ সুরমায় মনিরুল ইসলাম, শাহপরানে সৈয়দ আনিসুর রহমান, জালালাবাদে নাজমুল হুদা খান, বিমানবন্দরে খান মুহাম্মদ মাইনুল জাকির এবং মোগলাবাজারে মো. শামসুদ্দোহা।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি