করোনার উপসর্গ নিয়ে বড়লেখার এক ব্যক্তির মৃত্যু

প্রকাশিত: ২:২৭ পূর্বাহ্ণ, এপ্রিল ২৪, ২০২০

করোনার উপসর্গ নিয়ে বড়লেখার এক ব্যক্তির মৃত্যু

প্রভাতবেলা প্রতিবেদক: বড়লেখার এক ব্যক্তি সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে মারা গেছেন। তার শরীরে করোনার উপসর্গ ছিল। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তার বাড়ি মৌলভীবাজারের বড়‌লেখা উপ‌জেলায়। আব্দুল জব্বার নামের এ ব্যক্তির বয়স ছিল ৪০।

তিনি উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউপির গাংকুল গ্রামের মৃত আজমল আলীর ছেলে।  পেশায় ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে। তবে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

জানা গেছে, আব্দুল জব্বার দীর্ঘদিন থেকে শ্বাসকষ্টে ভুগছিলেন। গত দুদিন আগে তাঁর জ্বর উঠে। বৃহস্পতিবার সকালে জ্বরের সঙ্গে শ্বাসকষ্ট ও বুকব্যাথা বেড়ে গেলে স্বজনরা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখান থেকে তাঁকে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে প্রেরণ করা হয়। রাত ৮ টার দিকে তিনি শহীদ শামসুদ্দিন হাসপাতালে মারা যান।

আরও পড়ুন  কেমনে বুঝবেন, আপনী ক্যান্সার আক্রান্ত!

শহীদ শামসু‌দ্দিন হাসপাতা‌লের আবা‌সিক চি‌কিৎসক (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র জানান, ক‌রোনাভাইরাস পরীক্ষার জন্য মৃত ব্যাক্তির নমুনা সংগ্রহ ক‌রা হয়েছে।

বড়লেখা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় বিষয়টি নিশ্চিত করে বলেন, আব্দুল জব্বার করোনা আক্রান্ত কিনা তা এখনও নিশ্চিত নয়। যেহেতু তাঁর মধ্যে করোনার উপসর্গ ছিল, সে কারণে তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে। এখন নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেলে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

করোনা আক্রান্ত হয়ে কানাডা ও আমেরিকায় বড়লেখার তিন প্রবাসীর প্রাণহানি ঘটে। তবে স্থানীয়দের মধ্যে এটাই প্রথম মৃত্যুর ঘটনা।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ