সিলেট | |
প্রকাশিত: 5:56 PM, April 9, 2020
প্রভাতবেলা প্রতিবেদক:
দেশে করোনায় আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ২১ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১১২ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩৩০ জন।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) থেকে জানানো হয়, এক দিনে সর্বোচ্চ ১০৯৭ জনের নমুনা পরীক্ষায় ১১২ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়েছে।
এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ১৫ লাখ ১৪ হাজার ৮৬৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৮৮ হাজার ৪৪৩ জন। বিপরীতে সেরে উঠেছেন ৩ লাখ ৩২ হাজার ১৪১ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যুর হয়েছে ২১ জনের। মোট আক্রান্ত হয়েছেন ৩৩০ জন।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি