করোনায় আরও ১৮ মৃত্যু, আক্রান্ত ১৫৬৮

প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২০

করোনায় আরও ১৮ মৃত্যু, আক্রান্ত ১৫৬৮

প্রভাতবেলা প্রতিবেদক:

দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৫ হাজার ৯৪১ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৬৮ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৯ হাজার ২৫২ জন।

রবিবার (১ নভেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৫৪৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৫৬৮ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৯ হাজার ২৫২ জন। গত ২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ৫ হাজার ৯৪১ জনের মৃত্যু হয়েছে।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ১ হাজার ৭৯৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩ লাখ ২৫ হাজার ৯৪০ জন।

আরও পড়ুন  প্রতারণায় জড়িত হজ এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: ধর্মমন্ত্রী

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৪ কোটি ৬৪ লাখ ৬ হাজার ৪০৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১২ লাখ ১ হাজার ৫৬৫ জন। বিপরীতে সেরে উঠেছেন ৩ কোটি ৩৪ লাখ ৯৩ হাজার ৩৪৯ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫ হাজার ৯৪১ জনের। মোট আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৯ হাজার ২৫২ জন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ