সিলেট ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, আগস্ট ১, ২০২১
সিলেটে করোনা শনাক্তের সকল রেকর্ড অতিক্রম করেছে। এবার একদিনে শনাক্ত হয়েছেন ৯৯৬ জন। এই সময়ে বিভাগে করোনায় মৃত্যু হয়েছে আরো ৯ জনের। নতুন শনাক্তদের মধ্যে সর্বোচ্চ সিলেট জেলার ৩৫৭ জন, সুনামগঞ্জের ১০৬ জন, হবিগঞ্জের ৩৫১, মৌলভীবাজারের ৪০ জন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরো ৪২ জন রয়েছেন। এ সময়ে নমুনা পরীক্ষা করা হয়েছিলো ২৫৬৬ টি। সে হিসেবে শনাক্তের হার ৩৮ দশমিক ৮২ শতাংশ। প্রভাতবেলা ডেস্ক।
রোববার (১ আগস্ট) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য জানিয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করা ৯ জনের মধ্যে ৪ জন সিলেট জেলার, ২ জন হবিগঞ্জের এবং সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরো ৩ জনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে সিলেট বিভাগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭০২ জনে। যার সর্বোচ্চ সিলেট জেলায় ৫৪৪ জন, সুনামগঞ্জে ৫১ জন, হবিগঞ্জে ৩০ জন, মৌলভীবাজারে ৬০ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মোট ১৭ জনের মৃত্যু হয়েছে।
অপরদিকে সিলেট বিভাগে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ৪ শত ৫২ জন। এর মধ্যে সিলেট জেলার ২২ হাজার ৫৫ জন, সুনামগঞ্জের ৪ হাজার ৭ শত ১১ জন, হবিগঞ্জের ৪ হাজার ৮ শত ৪৬ জন, মৌলভীবাজারের ৫ হাজার ৫ শত ৫৯ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মোট ৩ হাজার ২ শত ৮১ জনের করোনা শনাক্ত হয়েছে।
এদিকে শেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরো ৩০৫ জন। একই সময়ে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০ জন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি