সিলেট | |
প্রকাশিত: 8:45 PM, August 21, 2017
প্রভাতবেলা ডেস্ক: সিলেট নগরীর শেখঘাট এলাকার কাজিরবাজার সেতুতে মোটরসাইকেল রাইড (প্রতিযোগীতা করে চালানো) করতে গিয়ে নিহত হয়েছেন রাকিব চৌধুরী রাব্বি(১৮) নামের এক কলেজ শিক্ষার্থীর।
শুক্রবার সেতুর উপর বন্ধুদের সাথে মোটর সাইকেল চালানোর প্রতিযোগীতা করতে গিয়ে তিনি আহত হন। শনিবার দুপুরে নগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাব্বি।
রাব্বি নগরীর মদন মোহন কলেজের দাদ্বশ শ্রেণীর ছাত্র। তার বাড়ি গোলাপগঞ্জ উপজেলার টুলটিকর এলাকায়। তিনি নগরীর শিবগঞ্জের লাকড়ীপাড়ায় ভাড়া বাসায় থাকতেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে চার বন্ধু মিলে দুই মোটর সাইকেল নিয়ে কাজির বাজার সেতুতে ঘুরতে যান রাব্বি। এ সময় প্রতিযোগীতামূলকভাবে মোটরসাইকেল চালাচ্ছিলেন তারা। বাইক নিয়ন্ত্রণ করতে না পেরে হঠাৎ পড়ে যান রাব্বী। এসময় বিপরীত থেকে আসা একটি মাইক্রোবাস তার ওপর দিয়ে চলে যায়। এতে গুরুতর আহত হন রাব্বি।
রাব্বির সাথে ঘুরতে যাওয়া তার বন্ধু আল-আমিন আহমেদ লাহিন জানান, আহত রাব্বিকে আমরা দ্রুত ওসমানি হাসপাতালে নিয়ে যাই। ওসমানির নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিউ)-তে সিট খালি না থাকায় পরে তাকে নগরীর রাগীব রাবেয়া হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাদিন অবস্থায় শনিবার দুপুরের দিকে সে মারা যায়।
রাকীবের আত্মীয়া তমিস্রা তিথি বলেন, রাকিবে পিষে যাওয়া গাড়ি ও চালকের খোঁজ আমরা পেয়েছি। এ ব্যাপারে থানায় অভিযোগ করব।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি