সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
কানাইঘাটে ৪৭ বোতল ভারতীয় মদসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। বুধবার রাত ১১টার দিকে থানার এসআই রাম চন্দ্র দেব, পার্থ সারথী দাসসহ একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করেন।
এসময় গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার আল-রিয়াদ কমিউনিটি সেন্টারের পাশ থেকে বোরহান রাস্তায় একটি অনটেস্ট অটোরিকশা সিএনজি গাড়ীতে তল্লাশী করে ৪৭ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদ ও সিএনজি চালকসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয় বলে জানায় পুলিশ।
আটককৃতরা হলেন, জৈন্তাপুর উপজেলার আঞ্জাগ্রামের মৃত তজম্মুল আলীর পুত্র হবিব আলী (৫০), লিয়াকত আলীর পুত্র সিএনজি চালক শাকিল আহমদ (২২) ও গৌরি (ভিত্রিখেল উত্তর) গ্রামের মৃত শওকত আলীর পুত্র আব্দুস সাত্তার (৪৫)।
এ ঘটনায় থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে তাদের গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি