সিলেট | |
প্রকাশিত: 5:17 PM, September 23, 2023
বিশ্বভূবন ডেস্ক:
এর আগে গত ১৮ জুন ব্রিটিশ কলম্বিয়ায় একটি শিখ মন্দিরের বাইরে মুখোশ পরা দুই জন বন্দুকধারী নিজের গাড়িতে গুলি করে হত্যা করে নিজ্জারকে।
এদিকে ভারত কর্তৃপক্ষ হারদিপকে নিয়ে নথি প্রকাশ করেছে যা হাতে পেয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। সেখানে বলা হয়েছে, নিহত খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী ভারতে একজন সন্ত্রাসী যিনি ১৯৮০ এর দশক থেকেই অপরাধে সম্পৃক্ত। কিশোর বয়সকাল থেকেই তিনি স্থানীয় সন্ত্রাসীদের সঙ্গে যোগাযোগ ছীল।
জাল পাসপোর্টে নিজ্জার ১৯৯৬ সালে কানাডা পালিয়ে যায় এবং দেশটিতে ট্রাকের ড্রাইভার হিসেবে কাজ শুরু করেন। এরপর পাকিস্তানে যায় অস্ত্র ও বিস্ফোরকের প্রশিক্ষণ নিতে। কানাডায় অবস্থান করে তিনি পাঞ্জাবে বেশ কয়েকটি হত্যা ও হামলার নির্দেশও দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।
নথিতে আরও বলা হয়েছে, পাঞ্জাবের জালান্দারের ভার সিং পুরা গ্রামের বাসিন্দা নিজ্জার গ্যাংস্টার জীবন শুরু হয় গুরনেক সিং ওরফে নেকার নেতৃত্বে। ১৯৮০ থেকে ৯০ এর দশকে তিনি খালিস্তান কমান্ডো ফোর্স (কেসিএফ) জঙ্গিদের সঙ্গে যুক্ত ছিলেন এবং ২০১২ সাল থেকে খালিস্তান টাইগার ফোর্সের (কেটিএফ) প্রধান জগতার সিং তারার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। এরপর বিভিন্ন সন্ত্রাসী মামলায় নিজ্জারের নাম এলে তিনি ১৯৯৬ সালে কানাডা পালিয়ে যান।
কানাডার যাওয়ার পর নিজ্জার সন্ত্রাসী কার্যকলাপের জন্য তিনি তার সহযোগী-যারা মাদক ও অস্ত্র চোরাচালানে যুক্ত ছিলেন তাদের কাছ থেকে অর্থ নেওয়া শুরু করেন। নিজ্জার জগতার সিং মিলে পাঞ্জাবে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করেন এবং কানাডায় একটি সন্ত্রাসী গ্যাং গঠন করেছেন। এতে মন্দীপ সিং ধালিওয়াল, সার্বজিত সিং, অনুপভীর সিং, দর্শন সিং যুক্ত বলে ভারতের নথিতে দাবি করা হয়েছে। এখানে তারা অস্ত্র প্রশিক্ষণশিবির চালাতেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি