কাশ্মীরী যুবকদের বন্দুক হাতে তোলা ছাড়া বিকল্প নেই : মেহবুবা মুফতি

প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২০

কাশ্মীরী যুবকদের বন্দুক হাতে তোলা ছাড়া বিকল্প নেই : মেহবুবা মুফতি

বিশ্বভূবন ডেস্ক:

জম্মু-কাশ্মীরের যুবকদের সামনে বন্দুক হাতে তুলে নেওয়া ছাড়া বিকল্প কোনও পথ খোলা নেই বলে মন্তব্য করেছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। কেন্দ্রের অস্বস্তি বাড়িয়ে পিডিপি নেত্রীর পরামর্শ, ‘‘বাজপেয়ীর রাস্তায় হাঁটা উচিত মোদী সরকারের।’’

সোমবার তিনি বলেন, ‘‘কাশ্মীরের তরুণ প্রজন্মের হাতে কাজ নেই। জম্মু-কাশ্মীরের তরুণদের সামনে বন্দুক হাতে তুলে নেওয়া ছাড়া বিকল্প কোনও পথ খোলা নেই৷ কাশ্মীরের বাইরের লোকজনকে এখানে কাজ দেওয়া হচ্ছে। সেই কারণেই এখানকার তরুণদের মধ্যে বিদ্রোহী দলে নাম লেখানোর প্রবণতা বেড়েছে। ’’

মোদী জমানার চেয়ে বাজপেয়ী জমানায় ভূস্বর্গের পরিস্থিতি ভালো ছিল বলে ইঙ্গিত মিলেছে তাঁর কথায়। এ প্রসঙ্গে পিডিপি নেত্রী বলেন, ‘‘বাজপেয়ীর রাস্তায় হাঁটা উচিত মোদী সরকারের।’’

সপ্তাহ খানেক আগে দেশের জাতীয় পতাকা নিয়েও মেহবুবা মুফতির একটি মন্তব্যে তুমুল বিতর্ক ছড়িয়েছিল। ইতিমধ্যেই মুফতির সেই মন্তব্যের বিরোধিতা করে দল ছেড়েছেন তিন পিডিপি নেতা।

আরও পড়ুন  রাফিয়া এরশাদ ব্রিটেনের প্রথম হিজাবধারী মুসলিম নারী বিচারক

দেশের জাতীয় পতাকা নিয়ে মেহবুবা মুফতি বলেছিলেন, ‘‘যতদিন কাশ্মীরের জন্য নির্ধারিত পতাকা না ফেরানো হবে ততদিন দেশের জাতীয় পতাকাকেও সম্মান দেখানো সম্ভব নয়। আমাদের পতাকা ফিরিয়ে দেওয়া হলে ফের আমরা জাতীয় পতাকা হতে তুলে নেব।’’ সেই বিতর্কের জেরে জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে গ্রেফতারের দাবিতেও সরব হয় উপত্যকার বিজেপি নেতৃত্ব।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ