সিলেট | |
প্রকাশিত: 2:23 PM, June 29, 2020
বিশ্বভূবন ডেস্ক:
ভূস্বর্গ খ্যাত জম্মু-কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর বিশেষ অভিযানে হিজবুল মিজাহিদীনের কমান্ডারসহ অন্তত তিনজনের প্রাণহানি ঘটেছে। এতে আহত হয়েছেন আরও কয়েকজন।
সোমবার (২৯ জুন) কাশ্মীর পুলিশের পক্ষ থেকে বলা হয়, হিজবুল মিজাহিদীনের কমান্ডার মাসুদ আহমেদ ভাট ছাড়াও দক্ষিণ কাশ্মীরের খুলচোহার এলাকায় অভিযানে আরও দুই বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে।
দেশটির পুলিশ কর্মকর্তারা জানান, মাসুদের নিহত হওয়ার ঘটনায় জম্মুর পুরো দোদা জেলা সন্ত্রাসমুক্ত হল।
প্রতিবেদনে বলা হয়েছে, সেনা, জম্মু-কাশ্মীর পুলিশ ও সিআরপিএফ যৌথভাবে এই অভিযানটি পরিচালনা করে। অভিযানে তিনজন বিচ্ছিন্নতাবাদী নিহত হওয়ার পর সেখান থেকে একে-৪৭ রাইফেল ও দুইটি পিস্তল উদ্ধার করা হয়।
জম্মু-কাশ্মীরের পুলিশ প্রধান দিলবাঘ সিং সংবাদমাধ্যম এনডিটিভিকে অভিযানে তিনজন সন্ত্রাসী নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাসুদের নামে ধর্ষণ মামলা ছিল এবং সে তখন থেকে পলাতক। পরবর্তীকালে সে হিজবুল মুজাহিদীনে যোগ দেয়।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি