সিলেট | |
প্রকাশিত: 4:07 PM, January 1, 2024
প্রভাতবেলা ডেস্ক: দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন, সরকার পতন এবং অসহযোগ আন্দোলন সফলে আরও তিন দিনের নতুন কর্মসূচি দিতে যাচ্ছে বিএনপি।
লিফলেট বিতরণ কর্মসূচি শেষে আজ নতুন কর্মসূচি ঘোষণা করা হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
বিএনপির পাশাপাশি সমমনা দল ও জোটও একই কর্মসূচি দেবে বলে জানা গেছে।
বিএনপির কেন্দ্রীয় একাধিক নেতা নাম না প্রকাশের শর্তে নতুন কর্মসূচির বিষয়ে বলেন, ভোটের আগে আরও ৩ দিন লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অব্যাহত থাকবে। তারপর ৪৮ বা ৯২ ঘন্টার হরতাল বা অবরোধ কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত হয়েছে দলের স্থায়ী কমিটির বৈঠকে। আর ভোটের দিনও হরতাল মতো কর্মসূচি থাকতে পারে। যদিও এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
ইতোমধ্যে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ কর্মসূচি ঘোষণা করেছেন আনুষ্ঠানকিভাবে। তিনি আগামী ৩ দিন লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি ঘোষণা করেছেন।
সাম্প্রতিক ঘটনাপ্রবাহ ও বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন ও নিপীড়নের তথ্য ইতোমধ্যে জাতিসংঘকে জানিয়েছে বিএনপি। দলটি শান্তিপূর্ণ উপায়ে নিজেদের দাবি এবং সরকার পতন নিশ্চিত করতে চাইছে।
গত ২৮ অক্টোবর পুলিশের সঙ্গে সংঘাতে নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পণ্ড হওয়ার পর ২৯ অক্টোবর থেকে চার দফা হরতাল এবং ১৩ দফায় অবরোধ পালন করেছে বিএনপি। সর্বশেষ গত ২৮ ডিসেম্বর ভোট বর্জন এবং অহসযোগ আন্দোলনের অংশ হিসেবে দুদিনের লিফলেট বিতরণ কর্মসূচির ঘোষণা করে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি