কুলাউড়ায় বিএনপির মেয়রপ্রার্থী আহত, সিলেটে প্রেরণ

প্রকাশিত: 6:53 PM, January 16, 2021

কুলাউড়ায় বিএনপির মেয়রপ্রার্থী আহত, সিলেটে প্রেরণ

প্রতিনিধি, কুলাউড়া:

মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভায় অনুষ্ঠিত নির্বাচনে অংশগ্রহণকারী বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী সাবেক মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদ প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন।

শনিবার (১৬ জানুয়ারি) দুপুর ২টার দিকে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

বিএনপির মেয়রপ্রার্থী কামাল উদ্দিন আহমদ জুনেদের স্ত্রী শাহেলা চৌধুরী জানান, শনিবার দুপুর ২টার দিকে ভোট চলাকালীন সময়ে তার স্বামী কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে যান। সেখানে গিয়ে দেখতে পান তার প্রতিপক্ষের নেতাকর্মীরা কেন্দ্রের একটি রুম দখলের পায়তারা করছে। বিষয়টি তার স্বামী পুলিশকে জানালে তারা ক্ষিপ্ত হয়ে তার উপর হামলা চালায়। হামলার একপর্যায়ে তিনি মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন।

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ