সিলেট | |
প্রকাশিত: 7:01 PM, December 20, 2020
বিশ্বভূবন ডেস্ক:
কানাডার অন্টারিও প্রদেশের আমহার্স্টবার্গ শহরের একটি বেসবল মাঠে একটি স্কুল তৈরির কাজ চলছিলো। সেখানে মাটি খননকাজ চলার সময় প্রথম বিশ্বযুদ্ধের একটি জার্মান কামানের সন্ধান পওয়া গিয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ১৯২২ সালে শহরে প্রথমবার এই কামান আনা হয়েছিল। তারপর সেটি জেনারেল আমহার্স্ট হাই স্কুলে রাখা হয়। ১৯৭১ সালে স্কুলটির নতুন ভবন নির্মাণের কাজ শুরু হয়। তখন সেখান থেকে সরিয়ে সেন্টেনিয়াল পার্কে রাখা হয় কামানটি। সেখানে মনুমেন্টের তলায় মাটির নিচে রাখা হয়েছিল। তারপর আর কামানটির খোঁজ পাওয়া যায়নি। এটার কথা সবাই যেন ভুলেই গিয়েছিল।
আমহার্স্টবার্গের পলিসি অ্যান্ড কমিটির ম্যানেজার এবং কিংসভিল মিলিটারি মিউজিয়ামের প্রাক্তন অপারেটর কেভিন ফক্স জানান, এই কামান প্রথম বিশ্বযুদ্ধের সময়কার। সেই সময়ের যেসব কামান এখন বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে, তার মধ্যে খুব কমই অক্ষত রয়েছে। সে তুলনায় এই কামানের অবস্থা অনেক ভালো রয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি