সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২০
বিশ্বভূবন ডেস্ক:
গাজায় আরো বিমান হামলা চালানোর নির্দেশ দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গতকাল সোমবার তিনি এই নির্দেশনা দেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া লিখিত এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন।
এসব কর্মকর্তাদের মধ্যে দেশটির শিন বেট নিরাপত্তা সংস্থার প্রধান, জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান, প্রতিরক্ষা মন্ত্রী, জেনারেল স্টাফ প্রধান আছেন।
এর আগে ইসরাইলের সেনাবাহিনী জানায়, গাজায় ইসলামিক জিহাদের ওপর তারা হামলা চালিয়েছে।
ফিলিস্তিনের কর্মকর্তারা জানিয়েছে, ইসরাইলের হামলায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
এর আগে গাজা থেকে ইসরাইলের দিকে ১৪ টি রকেট হামলা চালানো হয় বলে খবরে বলা হয়েছে। এরপরই সিরিয়া ও গাজায় ইসলামিক জিহাদের ঘাঁটি লক্ষ করে হামলা চালায় ইসরাইল। এতে ইসলামিক জিহাদের দুই যোদ্ধা নিহত হয়। খবর-আনাদোলু ।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি