সিলেট | |
প্রকাশিত: 2:42 PM, December 26, 2020
প্রভাতবেলা ডেস্ক:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ট্রেনে কাটা পড়ে নারীসহ দুজন নিহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী-জয়দেবপুর রেলক্রসিংয়ে কালামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) রাজিব চক্রবর্তী জানান, সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী-জয়দেবপুর রেলক্রসিংয়ে কালামপুর এলাকায় ঢাকা থেকে খুলনাগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নারীসহ দুজন নিহত হন।
নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে এক নারী ও পুরুষ রয়েছেন।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি