গৃহবধূর সাথে ছাত্রলীগ নেতার অাপত্তিকর ছবি: মামলা সংবাদ সম্মেলন

প্রকাশিত: ১১:৪৯ অপরাহ্ণ, মে ৩১, ২০১৮

প্রভাতবেলা প্রতিবেদক: লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতা ও গৃহবধূকে পরিকল্পিতভাবে জিম্মির মাধ্যমে বিবস্ত্র করে ভিডিও করে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগের আদালতে মামলা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।

আজ বৃহস্পতিবার দুপুরে জেলা শহরে একটি পত্রিকা কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়।

এর আগে গতকাল বুধবার দুপুরে লক্ষ্মীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করা হয়। এতে ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের গ্রাম-পুলিশ আলাউদ্দিনসহ ১০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরো ১০ জনকে আসামি করা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, গ্রাম-পুলিশ আলাউদ্দিন দীর্ঘদিন ধরে ওই গৃহবধূকে উত্ত্যক্ত করে আসছেন। বিভিন্ন সময় তাঁকে অনৈতিক প্রস্তাবও দেওয়া হয়েছিল। তাঁর স্বামী বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে আলাউদ্দিন ক্ষিপ্ত হয়ে ওঠেন। গত ২৬ মে রাত ৮টার দিকে কমলনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাকিবুল হাসান বিপ্লব গৃহবধূর স্বামীর সঙ্গে যোগাযোগ করে জরুরি কাজে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের গ্রামে তাঁর বাড়িতে যান। এ সময় আলাউদ্দিন সহযোগীদের নিয়ে হঠাৎ গৃহবধূর বসতঘরে ঢুকে। জোরপূর্বক তারা রাকিব ও গৃহবধূর জামা-কাপড় ছিঁড়ে অর্ধ বিবস্ত্র করে ফেলে। একপর্যায়ে তারা দুজনকে পাশাপাশি বসিয়ে মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করে। পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়। এতে তাঁরা সামাজিক ও পারিবারিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি করেন।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা রাকিবুল হাসান বিপ্লব, গৃহবধূ ও তাঁর স্বামী।

প্রসঙ্গত:  আপত্তিকর অবস্থায় গত শনিবার লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতা রাকিব হোসেন বিপ্লবকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করেছিল স্থানীয় এলাকাবাসী। একই সঙ্গে ওই ব্যবসায়ীর স্ত্রীকে পুলিশে দেয়া হয়। এ ঘটনা ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। শুরু হয় আলোচনা সমালোচনার ঝড়।

তবে তাদেরকে ষড়যন্ত্রমূলক ভাবে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ী আবদুল জাহের ও তার স্ত্রী। ঘটনার পর তারা এক ভিডিও বার্তার মাধ্যমে এমন দাবি করেন।

আরও পড়ুন  ছাতক পৌর মেয়র আবুল কালাম সুনামগঞ্জের সর্বোচ্চ করদাতা

ওই ভিডিওতে ব্যবসায়ী আবদুল জাহের ও তার স্ত্রী জানান, ছাত্রলীগ নেতা বিপ্লব তাদের আত্মীয়। ঘটনার দিন বিপ্লব একটি বিশেষ প্রয়োজনে তাদের বাড়ি এলে স্থানীয় কিছু লোকজন ষড়যন্ত্রমূলক ভাবে ঘরে ঢুকে তাদের আটক করে। এসময় তারা দুইজনের পরনের জামা কাপড় ধরে টেনে ছিড়ে ফেলে এবং তাদের জোর করে নগ্ন ছবি ও ভিডিও ধারন করে ফেসবুকে ছেড়ে দেয়।

ওই ব্যবসায়ী ভিডিওতে জানান, স্থানীয় আলাউদ্দিন চৌকিদার অনেকদিন ধরে তার স্ত্রীকে মোবাইলে উত্যক্ত করত। বিভিন্ন সময় আলাউদ্দিন চৌকিদার তার স্ত্রীকে কু-প্রস্তাব দিত। কু-প্রস্তাবে সাড়া না পেয়ে তাদের ফাঁসানোর জন্য আলাউদ্দিন চৌকিদার ও তার লোকজন ষড়যন্ত্র করে এ ঘটনা ঘটিয়েছে।

প্রায় ৯ মিনিটের ভিডিওটিতে ওই দিনের ঘটনার বিস্তারিত বর্ননা দিয়েছে ব্যবসায়ী স্ত্রী।  ভিডিওটি পাঠকদের জন্য এ সংবাদের একেবারে নিচে দেওয়া হয়েছে।

এর আগে গত শনিবার রাতে লক্ষ্মীপুর সদর উপ জেলার চরউভূতির চকবাজার এলাকার আবদুল জাহেরের বাড়িতে এ ঘটনা ঘটে। গনধোলাইয়ের শিকার ছাত্রলীগ নেতা রাকিব হোসেন বিপ্লব কমলনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

ঘটনার পর স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সাংবাদিকদের জানিয়েছিল, দীর্ঘদিন ধরে চরউভূতির চকবাজার এলাকার ব্যবসায়ী (আবদুল জাহেরের) স্ত্রীর সাথে ছাত্রলীগ নেতার রাকিব হোসেন বিপ্লব অবৈধ সর্ম্পক চলে আসছিল। এসব অপকর্মের বিষয়ে স্থানীয়রা জেনেও রাকিব হোসেন বিপ্লবের ভয়ে প্রতিবাদ করার সাহস পায়নি।

শনিবার রাতে তারাবির নামাজ পড়তে লোকজন মসজিদের দিকে চলে গেলে এ সুযোগে রাকিব হোসেন বিপ্লব ঘরে ডুকে ওই ব্যবসায়ীর স্ত্রীর সাথে অপকর্ম লিপ্ত হয়। এ খবর পেয়ে মুসল্লিরা নামাজ শেষ করে একত্রিত হয়ে ওই ব্যবসায়ীর ঘর ঘেরাও করে ছাত্রলীগ নেতা রাকিব হোসেন বিপ্লব ও নারীকে আপত্তিকর অবস্থায় আটক করে।

পরে গণধোলাই দিয়ে বিপ্লব ও ওই নারীকে পুলিশে সোর্পদ করে। অভিযোগ রয়েছে, রাকিব হোসেন বিপ্লব ছাত্রলীগের উপজেলা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব থাকাকালীন সময়ে তোরাবগঞ্জ বাজারে তার বাসায় ভাড়া থাকত টেইলার্স ব্যবসায়ী আবদুল জাহের ও স্ত্রী এবং তার দুই সন্তান।

আরও পড়ুন  তাসকিন ও সানি’র বোলিং বৈধ

এরপর থেকে ব্যবসায়ীর স্ত্রীর সাথে রাকিব হোসেন বিপ্লবের অবৈধ সর্ম্পক গড়ে উঠে। এসব বিষয়ে জানাজানির পর তার বাসা ছেড়ে দিয়ে নিজ বাড়িতে চলে যায়। কিন্তু এ বাড়িতেও প্রায়ই আসা-যাওয়া করত বিপ্লব। এসব ঘটনার প্রতিবাদ করলে বিভিন্ন হুমকি-ধুমকি ও ভয়ভীতি দেখাতে সে। তার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পেতে না বলে জানান অনেকে।

এ ঘটনার সুষ্ঠ তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন স্থানীয়রা। ভবানীগঞ্জ ইউনয়ন পরিষদের ৪নং চরউভূতি ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও ইউপি সদস্য মো. নাছির উদ্দিন জানান, স্থানীয় এক/দেড়শ লোক রাকিব হোসেন বিপ্লব ও ব্যবসায়ীর স্ত্রীকে আপত্তির অবস্থায় আটক করে। পরে ঘটনাস্থলে গিয়ে দুইজনকে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এসে দুইজনকে থানায় নিয়ে যায়।

কমলনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন জানান, রাকিব হোসেন বিপ্লব কমলনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। ছাত্রলীগের নাম ভাঙ্গিয়ে কেউ অপরাধ করলে তার দায়িত্ব উপজেলা ছাত্রলীগ নিবেনা। তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মো. ফয়সাল আহমদ রতন জানান, রাকিব হোসেন বিপ্লব সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

বর্তমানে সে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত রয়েছেন। এ ঘটনার খবর শুনেছি। তবে বাস্তবতা কি? সেটা আমি জানিনা। যেহেতু ছাত্রলীগের রাজনীতি করার কারণে ঘটনাটি ষড়যন্ত্রও হতে পারে বলে দাবি করেন তিনি। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাকিব হোসেন বিপ্লব ও ওই নারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ