সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০১৭
সংবাদদাতা, গোলাপগঞ্জ :অবশেষে গত প্রায় একমাস ধরে সিলেটের গোলাপগঞ্জের ‘বিষ রহস্যে’র ভেতরের ঘটনা উন্মোচন করা হয়েছে। গত প্রায় একমাস ধরে সিলেটের গোলাপগঞ্জের বিভিন্ন জায়গায় বাসাবাড়িতে রান্নাকরা খাবার খেয়ে লোকজনের রহস্যজনকভাবে বিষক্রিয়ায় আক্রান্ত হবার ঘটনার সমাধান করেছে পুলিশ। মূলত একটি ডাকাতচক্র ডাকাতির নতুন কৌশল হিসেবেই এই কাজ করে যাচ্ছিলো বলে জানিয়েছে তারা। ডাকাতরা বিভিন্ন বাসাবাড়ির রান্নাঘরের জানালা দিয়ে খাবারে চেতনানাশক পাউডার মিশিয়ে লোকদের অজ্ঞান করে ফেলতো। পরে গ্রিল কেটে ঘরে ঢুকে সব মালামাল লুট করে নিয়ে যেতো।
এ সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশ গণমাধ্যমকে জানায়, গতমাসে এ ধরণের তিনটি ডাকতির ঘটনা ঘটেছে। আর এসব ঘটনায় বিষক্রিয়ায় মারা যান গোলাপগঞ্জের দাড়িপাতন এলাকার নাজমা খানম (৪০) ও ঘোষগাও এলাকার মুশফিকুর রহমান (৬৫)। বিষক্রিয়ায় আক্রান্ত হন অন্তত ১৪ জন। এরপরই তদন্তে নামে পুলিশ। অবশেষে প্রায় একমাস পর তার সমাধানে সক্ষম হলো তারা।
পুলিশ জানায়, ১৪ মার্চ (মঙ্গলবার) দিবাগত রাতে গোলাপগঞ্জের চৌমুহনী এলাকা থেকে অস্ত্র, গুলি ও চেতনানাশক পাউডারসহ তিন ডাকাতকে গ্রেফতার করে তারা। এরপরই তাদের কাছ থেকে বেরিয়ে আসে এসব তথ্য । পরে গ্রেফতারকৃতদের নিয়ে বুধবার সকালে সিলেট পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানেই এসব তথ্য তুলে ধরা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছেন- গোলাপগঞ্জ ধারাবহর এলাকার মৃত হিরা মিয়ার ছেলে জসিম উদ্দিন (৪০), আমকোনা এলাকার মৃত আছদ্দর আলীর ছেলে আজিম উদ্দিন (৩০) ও নোয়াইরঘাট এলাকার মৃত মতছির আলীর ছেলে সরফ উদ্দিন (৪০)।
সংবাদ সম্মেলনে সিলেটের পুলিশ সুপার মনিরুজ্জামান জানান, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি রিভলবার, একটি একটি এলজি, পাঁচ রাউন্ড গুলি ও চেতনানাশক পাউডার জব্দ করা হয়েছে।
তিনি জানান, গত প্রায় এক মাসে গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে কৌশলে রান্নাঘরের জানালা দিয়ে খাবারে চেতনানাশক মিশিয়ে লোকদের অজ্ঞান করে পরে গ্রিল কেটে ডাকাতির তিনটি ঘটনা ঘটে।
এমএমআ.

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি