সিলেট | |
প্রকাশিত: 5:20 PM, February 3, 2020
প্রতিনিধি,নওগাঁ :
নওগাঁয় বিশেষ অভিযান চালিয়ে ১শ ৪৩ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।
রবিবার (ফেব্রুয়ারি) সকালে সদর থানার জলিল পার্কের সামনে থেকে এসআই মিজানের নেতৃত্বে তাদের আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলো, জেলার বদলগাছী থানার মথুরাপুর খাঁপাড়া গ্রামের মোঃ মহির মন্ডলের ছেলে মোঃ আনোয়ার হোসেন (৪২), একই এলাকার মোঃ ইউনুস মন্ডলের ছেলে মোঃ আব্দুর রহিম (৩৪) এবং মোঃ দুলু মন্ডলের ছেলে মোঃ শফিকুল ইসলাম (২৫)।
নওগাঁ ডিবি পুলিশের এসআই মিজানুর রহমান মিজান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া (বিপিএম) এর দিক নির্দেশনায় সঙ্গীয় অফিসার ফোর্সসহ সদর থানার জলিল পার্কের সামনে থেকে উক্ত পরিমান ফেনসিডিলসহ তাদের আটক করা হয়। তারা তিনজন মাদক ব্যবসায়ী পার্টনার। আটককৃতদের সোমবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি