ছাতকের মঈনপুর খানবাড়ীর ওয়াজ মাহফিল সম্পন্ন

প্রকাশিত: 1:35 PM, February 22, 2020

ছাতকের মঈনপুর খানবাড়ীর ওয়াজ মাহফিল সম্পন্ন

 

জুনেদ আহমদ(রুনু), ছাতক:

 

ছাতকের দোলার বাজার ইউনিয়নের মঈনপুর খানবাড়ীর উদ্যোগে মুর্দেগানের রুহের মাগফিরাত কামনায় ৬ষ্ট বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন হয়েছে।

 

গত শুক্রবার মঈনপুর খান বাড়িতে বাদ জোহর হতে মধ্য রাত পর্যন্ত অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিশ্ববিদ্যালয় সিলেট কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম ও খতিব হযরত মাওলানা মতিউর রহমান।

 

হাজী মো.তখলিছ খান ও সাবেক মেম্বার শামছুউদ্দীন খান(ফটুর) সভাপতিত্বে এবং মাষ্টার দেলোয়ার হুসেন সুহেল খানের পরিচালনায় মাহফিলে বয়ান পেশ করেন মাওলানা ক্বারি নুর উদ্দিন দয়ামিরি, মাওলানা হাফিজ বদরুজ্জামান, মাওলানা নাজমুল ইসলাম নিশ্চিতি, মুফতী শাহ এনামুল হক, মাওলানা ইকবাল সিরাজি ও মাওলানা খায়রুল আমিন।

 

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ