ছাতকে অবরুদ্ধ ‘রেড জোন’, সীমিত পরিসরে খোলা ‘গ্রিণ ও ইয়েলো জোন’

প্রকাশিত: 1:39 PM, June 16, 2020

ছাতকে অবরুদ্ধ ‘রেড জোন’, সীমিত পরিসরে খোলা ‘গ্রিণ ও ইয়েলো জোন’

 

জুনেদ আহমদ রুনু:

সুনামগঞ্জের ছাতকে প্রাণঘাতী সংক্রামক ব্যাধি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে পুরো উপজেলাকে তিনটি জোনে ভাগ করা হয়েছে।

 

যেসব এলাকা রেড জোনে নেওয়া হয়েছে সরকারের নির্দেশনা অনুযায়ী এসব এলাকা অবরুদ্ধ করা হবে এবং গ্রিণ ও ইয়োলো জোন সীমিত পরিসরে খোলা থাকবে বলে জানানো হয়ছে।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা গেছে, জনসংখ্যা ভিত্তিক সংক্রমণের হার দেখে ছাতক পৌরসভাসহ তিনটি ইউনিয়নে রেড জোন ঘোষণা করা হয়েছে।

 

রেড জোনের আওতাভুক্ত ইউনিয়ন গুলো হলো, কালারুকা, জাউয়াবাজার ও নোয়ারাই ইউনিয়ন।

 

ইয়োলো জোনে আছে ইসলাম পুর, গোবিন্দগঞ্জ সৈদেরগাওঁ, ছৈলা আফজালাবাদ, উত্তর খুরমা, দক্ষিণ খুরমা, সিংচাপইড় ইউনিয়ন।

 

আর সবুজ জোনে আছে, ছাতক সদর, চরমহল্লা, দোলারবাজার ও ভাতগাওঁ ইউনিয়ন।

 

ছাতক উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম কবির জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হাইওয়ে ব্যাতীত সকল যানবাহন চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং সব ধরনের অফিস ও দোকানপাট বন্ধ রাখার জন্য বলা হয়েছে। শুধুমাত্র ঔষধের দোকান ব্যতিত মুদি দোকান এবং কাঁচাবাজার বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে।

আরও পড়ুন  দক্ষিণ সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ১

 

এই নিষেধাজ্ঞা চলাকালে কেউ তার নিজস্ব কর্মস্থল ছেড়ে অন্য কোথাও যেতে পারবেন না।

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ