জাতীয় শোক দিবসে কে-ফোর্সের শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল

প্রকাশিত: ২:১২ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২০

জাতীয় শোক দিবসে কে-ফোর্সের শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল

 

প্রভাতবেলা ডেস্ক: :

জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে অনলাইন একটিভিস্ট গ্রুপ ‘কে ফোর্স’ সুনামগঞ্জের দোয়ারাবাজারের হকনগর স্মৃতিসৌধে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের বুলেটে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।এরপর শহীদদের আত্মার শান্তি ও দেশের সুখ-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয় ।

 

এ সময় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা যুবলীগের আহবায়ক ও বাংলাবাজার ইউপি চেয়ারম্যান জসিম মাষ্টার, কে ফোর্সের সিলেট বিভাগীয় প্রধান আলী আহমেদ, এস এম হাশমত উল্লাহ, আহম্মেদ নুর (রুবেল), আবু সুফিয়ান, মোঃ নাজিম উদ্দিন, মোঃ তাজ উদ্দিন, শ্রী নির্মল চন্দ জয়, ইসহাক আলী, সুমন চন্দ্র শীল, ইয়াছিন আলী খান, জহিরুল ইসলাম জোলহাস, রাকিব খান, মোঃ কবির হোসেন, এ বি মাজেদ প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ